সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:১৬
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শেষ বাজেট অধিবেশন দেড় মাসের মাথায় গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। এটি ছিলো চলতি নবম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। এদিকে শেষ দুই কার্যদিবসে সংসদে অনুপস্থিত ছিলেন প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা। একটানা ৮৩ কার্যদিবস অনুপস্থিত থাকার পর গত ৩ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনে যোগদান করে বিরোধীদল। আর বাজেট অধিবেশনের স্থায়ীত্বকাল ছিলো ২৪ কার্যদিবস। সম্পূরক ও প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হয়েছে ৬১ ঘণ্টা ১৩ মিনিট। এর মধ্যে মূল বাজেটের ওপর ৫৬ ঘণ্টা ২২ মিনিট এবং সম্পূরক বাজেটের ওপর চার ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয়।