রামগঞ্জে অস্ত্র ঠেকিয়ে তিনটি জুয়েলার্সে ডাকাতি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩২
লক্ষ্মীপুরের রামগঞ্জ শহরের সোনাপুর বড় মিয়া সাহেবের মসজিদ গলিতে সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে জয়গুরু শিল্পালয়, অন্বেষা জুয়েলার্স ও পি.কে জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। অস্ত্রধারী ডাকাতদল এ সময় দোকান মালিক ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে তিনটি দোকান থেকে প্রায় ৫০ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ইফতারের সময় সশস্ত্র একদল দুর্বৃত্ত তিনটি মোটর সাইকেলে এসে সোনাপুর বাজারের বড় মিয়া মসজিদগলিতে মালিক ও কর্মচারীদের মাথায় পিস্তল ঠেকিয়ে জয়গুরু শিল্পালয়ের ১৫ ভরি স্বর্ণালংকার, অন্বেষা জুয়েলার্সের ১৯/২০ ভরি স্বর্ণালংকার ও পি. কে জুয়েলার্সের ১৪/১৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে চলে যায়। পি. কে জুয়েলার্সের মালিকের ছেলে দীপক চন্দ্র কুরী জানান, তিনটি মোটর সাইকেল থেকে নেমে ৯ জন দোকানে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে আমাদের সর্বস্ব লুটে নেয়। খবর পেয়ে ছুটে যান জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক আকন্দসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।