পুলিশের উপর হামলা

মেহেরপুরে বিএনপির সাত নেতাকর্মী জেলহাজতে

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩২
পুলিশের উপর হামলা মামলায় মেহেরপুর পৌর বিএনপি সভাপতিসহ ৭ বিএনপি নেতা কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাস। আটককৃতরা হলেন পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর কাউন্সিলর মনিরুজ্জামান মনি, কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল রানাসহ ৭ জন।