কুড়িগ্রামের রাজারহাটে টেম্পোর ধাক্কায় সিনছিব (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী উপনচৌকি গ্রামের রাজারহাট বাজারের পান ব্যবসায়ী একরামুল হকের পুত্র ও প্রথম শ্রেণীর মেধাবী ছাত্র সিনছিব (৬) মঙ্গলবার দুপুরে স্কুল হতে বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম হতে রাজারহাটগামী একটি যাত্রীবাহী অটো টেম্পো রেল ষ্টেশন সংলগ্ন এলাকায় তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমবাজারে সোমবার রাতে ট্রাকের ধাক্কায় রুবেল আহমেদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। তিনি আমনুরা রেলবাজার এলাকার মনিরুল ইসলামের ছেলে।
