সিঙ্গাপুরে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৪
সিঙ্গাপুরের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোমবার এক ব্যবসায়ী ও তার পুত্রকে হত্যার অভিযোগ আনা হয়েছে। লোমহর্ষক ঘটনাটি দেশবাসীকে স্তম্ভিত করে দিয়েছে। গত বুধবার সিনিয়র স্টাফ সার্জেন্ট ইস্কান্দার রহমতের (৩৪) বিরুদ্ধে গাড়ির ওয়ার্কশপের মালিক তান বুন সিন (৬৭) ও তার ছেলে তান চি হেয়োংকে (৪২) হত্যার অভিযোগ আনা হয়। তান বুন সিনকে তার বাড়িতেই ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। তার ছেলের মৃতদেহ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে টেনে নিয়ে তাদের একটি পারিবারিক গাড়ির নিচে রেখে দেয়া হয়। মৃতদেহটি টেনে আনার সময় মাটিতে রক্তের ছাপ পড়ে যায়। অন্য মোটরসাইকেল আরোহীরা রক্তের দাগের দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকাতে থাকে। ইস্কান্দার গাড়ির নিচে মৃতদেহটি রেখে স্কুটারে করে পালিয়ে মালয়েশিয়া চলে যান।