ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি পরমাণু কেন্দ্রে সোমবার গ্রিনপিস কর্মীরা জোরপূর্বক ঢুকে পড়ে। দেশে পরমাণু জ্বালানির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ার পর তারা সেখানে প্রবেশ করলো। পরিবেশবাদী সংগঠন ও পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় দ্রোম এলাকায় ট্রিকাস্টিন পরমাণু কেন্দ্রে গ্রিনপিস কর্মীরা জোর করে প্রবেশ করে। গ্রিনপিসের মুখপাত্র ইসাবেল ফিলিপ বলেন, প্রতিবাদকারীরা ব্যানার টাঙ্গিয়ে দেয়। এতে লেখা ছিল-‘ট্রিকাস্টিন :একটি পারমাণবিক দুর্ঘটনা’ এবং ‘ফ্রাঁসোয়া হলাঁদ : বিপর্যয়ের প্রেসিডেন্ট?’ ফরাসী নেতা প্রসঙ্গে একথা বলা হয়েছে। পুলিশ ঐ পরমাণু কেন্দ্রে পরিবেশবাদী কর্মীদের জোরপূর্বক প্রবেশের খবর নিশ্চিত করলেও এব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।
