বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের উদ্যোগে দক্ষতা ও পারদর্শিতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ঢাকা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের সম্পাদক মু:ওমর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. এ জেড এম শফিউল আলম ভুঁইয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন কোর্স কো-অর্ডিনেটর মুমিত আল রশিদ। উপাচার্য সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য রোভারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রোভারদের দক্ষ ও ভাল মানুষ হিসাবে গড়ে ওঠার ক্ষেত্রে যোগাযোগের কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে এবং যোগাযোগের ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে হবে।
উল্লে¬খ্য, দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১শ’ জন রোভার অংশগ্রহণ করেন।
