দ্রুতগতির যান আলফা মাহেন্দ্র’র ধাক্কায় সিটি কর্পোরেশনের গার্ড মিঠুন মন্ডল (২৩) সোমবার রাতে নিহত হয়েছেন। বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রমেশ মন্ডলের ছেলে মিঠুন সাইকেলযোগে সোমবার রাতে নতুন বাজার এলাকা অতিক্রমকালে বিপরীত থেকে আসা আলফা মাহেন্দ্র ধাকা দেয়। এতে মিঠুন গুরুতর আহত হয় হলে তাত্ক্ষণিক তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিত্সকদের পরামর্শে তাকে ঢাকা নেয়ার পথে রাত ৩টার দিকে মাওয়া ফেরিঘাটে তার মৃত্যু হয়।
