মংলায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৩৯
পরিবারের কাছে ল্যাপটপ চেয়ে না পেয়ে অভিমানে মেহেরুননেছা রিতু (১৫) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে পুলিশ ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে। সোমবার রাত সাড়ে দশটার পরে কোন এক সময়ে নিজ শোবার ঘরে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।