রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৪০
নবির হোসেন গত ১৫ জুলাই মুক্তিযোদ্ধা নবির হোসেন (৫৯) লালমনিরহাট শহরে সাহেবপাড়ায় হূদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। নামাজে জানাজা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মনছুর আলী প্রামাণিক নওগাঁ শহরের আরজি নওগাঁর মধ্যপাড়া মহল্লার নিবাসি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মনছুর আলী প্রামাণিক (৭৫) সোমবার নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহে .... রাজেউন) করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা ও পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।