সপরিবারে ঢাকায় এসেছেন জয়

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৭
স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও একমাত্র মেয়ে সোফিকে নিয়ে দেশে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় লন্ডন থেকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সজীব ওয়াজেদ জয় চলতি রমজান মাসের পুরোটা সময় তার মায়ের সঙ্গে থাকবেন। এছাড়া তিনি (জয়) কিছু সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন। যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত সজীব ওয়াজেদ জয় সপরিবারে ওই দেশেই বাস করেন।