১৮ জুলাই, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৩ শ্রাবণ ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ রমজান ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬.৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা:২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি: প্রাণবন্ত, উদ্যোগী ও সাহসী। কোন নিয়ম ও গণ্ডির মধ্যে আপনি থাকতে চান না। নিজের মত ও চিন্তা দৃঢ়তার সাথে ব্যক্ত করতে পারেন। ঝুঁকি নিতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়তে পারেন। আপনি মেজাজী ও আবেগপ্রবণ। তাই অনেক দ্বন্দ্ব-বিরোধ-সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। ব্যক্তিগত অগ্রগতি আপনার কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি লক্ষ্যে পৌঁছাতে চান। আপনাকে আরও সাবধানী ও কৌশলী হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী উইলিয়াম থেকারী, নেলসন ম্যান্ডেলা, নভোচারী জন গ্লেন, কবি বিষ্ণু দে, নৃত্যশিল্পী শামীম আরা নীপা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। হঠাত্ কারো অসুস্থাতায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরির ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন অথবা বদলির সম্ভাবনা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ভ্রমণে সতর্ক থাকতে হবে। দূরের যাত্রা শুভ নয়।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে সতর্ক সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগে সুফল নাও আসতে পারে। কারো সাথে অহেতুক রাগারাগি করা ঠিক হবে না। কাজকর্মে অগ্রগতি ব্যাহত হওয়ার আশংকা আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ নতুন কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন। নতুন পরিচয় বন্ধুত্বে পর্যবসিত হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কাজে হাত না দিলেই ভালো করবেন। প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। নতুন কোনো সুযোগ পেলে হাতছাড়া করা ঠিক হবে না।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনার নতুন কোনো উদ্যোগ সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনার ব্যাপারে অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। তবে সঞ্চয়ের প্রচেষ্টা সফল না হওয়ার সম্ভাবনাই বেশি। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। অনুকূল বদলি অথবা পদোন্নতির সম্ভাবনা আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পারিবারিক শান্তি অক্ষুণ্ন থকাবে। স্বামী-স্ত্রীর পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কোনো কাজ এগিয়ে নিতে পারবেন। ব্যবসায়িক দিক কিছুটা প্রতিযোগিমূলক থাকবে। তাতে আপনার অসুবিধার কোনো কারণ নেই। পরিশ্রম বৃদ্ধি পাবে। তুলনামূলকভাবে আর্থিক সাফল্য খুব বেশি আশা না করাই ভালো।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোনো বন্ধু আজ আপনার দ্বারা উপকৃত হতে পারে। কোনো সমস্যার সমাধানে সাফল্য আসতে পারে। মানসিক প্রসন্নতা বজায় থাকবে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের শারীরিক আঘাত পেতে পারেন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। দিনের শুরু থেকে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। প্রযুক্তিবিদদের কর্মোন্নতির যোগ আছে। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ রোমান্টিক বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কিছু অর্থ আসলেও অপ্রয়োজনীয় ব্যয়ের জন্য ধরে রাখা কঠিন হবে। সমাজসেবামূলক কাজে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ সমাজসেবামূলক প্রতিষ্ঠানের কাজে সুনাম পেতে পারেন। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভ্রমণ খুব একটা সুফল নাও দিতে পারে। তথ্যগত বিভ্রান্তি সম্পর্কে সতর্ক থাকুন। দূরের যাত্রা শুভ নয়।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কথাবার্তায় নিজেকে সংযত রাখুন। চেষ্টা করুন যাতে আপনার অসতর্ক কথাবার্তার জন্য কেউ মনে কষ্ট না পায়। ঘনিষ্ঠ কেউ আজ আপনার আচরণে অসন্তুষ্ট হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। বৈবাহিক ব্যাপারে যোগাযোগ হতে পারে। তবে এ ব্যাপারে আজ সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন।
