বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে কর্মশালা
গত ৫ জুলাই করোশন অব স্টিল ইন কনিক্রট্ বিষয়ের ওপর বুয়েটের এমএমই ডিপার্টমেন্টের আয়োজনে বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৌজন্যে একই ডিপার্টমেন্টের সেমিনার কক্ষে ১ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন এমএমই ডিপার্টমেন্টের প্রফেসর ড. আমিনুল ইসলাম, প্রফেসর ড. একেএমবি রশিদ এবং ড. মহম্মদ সরোয়ার্দী। কর্মশালায় বক্তারা কনিক্রট্-এ ব্যবহূত স্টিলের করোশন হওয়ার কারণ এবং তা প্রতিরোধের উপায় বিস্তারিত আলোচনা করেন। এখানে প্রধান অতিথি ছিলেন বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মহম্মদ সিরাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন এমএমই ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. মোহর আলী, বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক আবুল কালাম এবং পরিচালক মো. হারুন অর রশিদ। কর্মশালা শেষে প্রধান অতিথি সিরাজুল ইসলাম অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। কর্মশালা শেষে শিক্ষার্থীরা আনন্দ-আয়োজনে মেতে উঠে।
