জনসংখ্যা দিবস উপলক্ষে নাটক মঞ্চস্থ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৮:৪৩
বাগেরহাট বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর, উপজেলা পরিষদ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নাটক মঞ্চস্থ হয়। স্থানীয় বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে ‘কৈশোরে গর্ভধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ বিষয়ভিত্তিক নাটক উপস্থাপন করা হয়। স্থানীয় পানগুছি থিয়েটার নাট্যকর্মীরা নাটকটি মঞ্চায়ন করে। এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা, আলোচনাসভা, কিশোরী সমাবেশ। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এডিপি ম্যানেজার ফ্রান্সিস জুরান মন্ডল, হেলথ প্রজেক্ট ম্যানেজার অমর ডি কস্তা ও অন্যান্যের মধ্যে সংস্থার মনিটরিং ও ইভাল্যুয়েশন কর্মকর্তা রঞ্জিত মালো, স্বাস্থ্য পরিদর্শক হাওলাদার এমডি শাহজাহান, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবি সিদ্দিক, বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচএম ছাবুল আকতার, প্রধান শিক্ষিকা হোসনে আরা বেগম হাসি প্রমুখ উপস্থিত ছিলেন।