মিডিয়াজগতে শুধুমাত্র নিজের প্রতিভা দিয়ে ইতোমধ্যেই দর্শকদের হূদয়ে আসন করে নিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহি। গতানুগতিক সেলিব্রেটির তক্মাটি পাশ কাটিয়ে তিনি অভিনয়জগতে বিচরণ করছেন তার নিজস্ব স্টাইলে। ‘ভালোবাসার রঙ’, ‘অন্যরকম ভালোবাসা’ ও ‘পোড়ামন’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন মাহি। তা ছাড়া তার নতুন চলচ্চিত্র ‘ভালোবাসা আজকাল’-এর কাজ শুরু হতে যাচ্ছে। এই মেধাবী অভিনয়শিল্পী কথা বলেছেন আমাদের এবারের দশে দশ-এ। জানিয়েছেন তার ভালোলাগা-মন্দলাগা, পছন্দ-অপছন্দসহ আরও অনেক কিছু। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন
আশীষ সেনগুপ্ত
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় অনুপ্রেরণা দেন—
আমার মা এবং আমার বন্ধুরা
২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
নিজেকে ভালো বুঝতে পারি।
সত্যি বলতে পছন্দ করি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
হঠাত্ করেই রেগে যাই।
অযথাই ঝগড়া করে ফেলি।
একটু এলোমেলো।
৪ জন প্রিয় গায়ক ও গায়িকা, যাদের আমি অনুকরণ নয়; অনুসরণ করি—
হুমায়ুন ফরীদি
জাহিদ হাসান
শাবনূর
ক্যাটরিনা
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
জাকির হোসেন রাজু
সোহানুর রহমান সোহান
গিয়াস উদ্দিন সেলিম
করণ জোহর
ফারাহ খান
৬টি প্রিয় চলচ্চিত্র—
অবুঝ প্রেম
আনন্দ অশ্রু
পারফিউম
ওম শান্তি ওম
২০১২
অটোগ্রাফ
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
শ্রীমঙ্গল
সেন্ট মার্টিন
সিঙ্গাপুর
সুইজারল্যান্ড
রাঙামাটি
সিলং
সিকিম
৮টি প্রিয় খাবার—
বিরানি
চকোলেট
পিত্জা
শুঁটকি ভর্তা
ইলিশ মাছ
সবজি
তন্দুরি
চাউমিন
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
শেক্সপিয়র
হুমায়ূন আহমেদ
সমরেশ মজুমদার
শীর্ষেন্দু মজুমদার
সুনীল গঙ্গোপাধ্যায়
মুহাম্মদ জাফর ইকবাল
ইমদাদুল হক মিলন
বুদ্ধদেব গুহ
১০টি প্রিয় নাটক—
স্পর্শের বাইরে
কাছের মানুষ
নরম রোদের ওম
ভালোবাসি তাই, ভালোবেসে যাই
অরুণোদয়ে তরুণ দল
ভুলো মনে ভালোবাসা
দয়িতা
কাছের মানুষ
রঙের মানুষ
হাউসফুল।
