জন্ম দিন

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৯:২০
আফজাল হোসেন আমাদের দেশীয় সাংস্কৃতিক জগতে আফজাল হোসেন এক অনবদ্য নাম। তার পরিচয়ের ব্যাপ্তি বিশাল। একাধারে তিনি মঞ্চ, টেলিভেশন ও চলচ্চিত্র অভিনেতা, লেখক, নির্মাতা এবং চিত্রশিল্পী। টিভি নাটকের স্বর্ণযুগের এক জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। ‘কুল নাই কিনার নাই’, ‘পারলে না রুমকি’, ‘বহুব্রীহি’—এ রকম অসংখ্য দর্শকপ্রিয় নাটকের অভিনেতা তিনি। আফজাল-সুবর্ণা জুটি সর্বকালের অন্যতম সেরা জুটি হিসেবে বিবেচিত হয় সবসময়। টেলিভিশনে সফলতা লাভের পর আফজাল হোসেন পা রাখেন চলচ্চিত্রে। পরবর্তীতে তিনি জড়িয়ে পড়েন বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে। বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের বিকাশের পেছনে আফজাল হোসেনের অবদান সর্বজনস্বীকৃত। অসংখ্য দর্শকপ্রিয় সুনির্মিত বিজ্ঞাপন রয়েছে তার কাজের ঝুলিতে। একই সঙ্গে নাটক রচনা ও পরিচালনায়ও মনোনিবেশ করেন আফজাল হোসেন। আগামী ১৯ জুলাই এই খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মদিন। ‘আনন্দ বিনোদন’-এর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ১৯ জুলাই :আফজাল হোসেন, কবরী সারোয়ার ২০ জুলাই :কার্লোস সান্তানা, নাসিরুদ্দিন সাহ ২১ জুলাই :ইউসুফ ইসলাম ২৩ জুলাই :ডেনিয়েল রেডক্লিফ ২৪ জুলাই :জেনিফার লোপেজ, মনোজ কুমার।