টপচার্ট

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৯:২০
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন লুটেরা প্রথম সপ্তাহান্তে ‘লুটেরা’ ভারতের আভ্যন্তরীণ বাজারে সন্তোষজনক আয় করেছে। মুক্তির পরপরই সাড়া ফেলে দিয়েছে সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন, সোনাক্ষী সিনহা ও রণবীর সিং। দুজনের জুটিও বেশ ভালোই সাড়া ফেলেছে সব জায়গায়। সাথে রয়েছে তাদের দুর্দান্ত অভিনয়। ডেসপিকেবল মি ২ সাড়া জাগানো অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি’-এর আকাশ সমান সাফল্যের পর ‘ডেসপিকেবল মি ২’ মুক্তির পর থেকে উত্তর আমেরিকার বক্স অফিস তালিকায় শীর্ষে রয়েছে। মুক্তির পর প্রথম সপ্তাহ শেষে ৮ কোটি ২৫ লাখ ডলার আয় করেছে থ্রিডি সিনেমা ‘ডেসপিকেবল মি ২’। নতুন এ সিনেমাটিতে আগের সব চরিত্রগুলো নিয়েই নতুন মিশন শুরু করা হয়েছে। বলিউড টপচার্ট  লুটেরা রণবীর সিং, সোনাক্ষী সিনহা  পুলিশগিরি সঞ্জয় দত্ত, প্রাচি দেশাই, ওমপুরী  ঘনচক্কর বিদ্যা বালান, ইমরান হাশমি  রানঝানা সোনম কাপুর, ধানুস, অভয় দেউল  ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অদিত্য রায় কাপুর হলিউড টপচার্ট  ডেসপিকেবল মি ২ স্টিভ ক্যারেল, রাসেল ব্র্যান্ড, মিরান্ডা ক্রসগ্রোভ  দ্য লোন রেঞ্জার জনি ডেপ, আর্মি হ্যামার, হেলেনা বোনহ্যাম কার্টার  দ্য হিট স্যান্ড্রা বুলক, মেলিসা ম্যাকার্থি, বিল বার  মনস্টারস ইউনিভার্সিটি বিলি ক্রিস্টাল, জন গুডম্যান, ডেভ ফলি  ওয়ার্ল্ড ওয়ার জেড ব্র্যাড পিট, মিরেলি এনোস, ম্যাথিউ ফক্স