অপু বিশ্বাস সর্বশেষ কাজ করেন ‘মাই নেম ইজ খান’ ছবিতে। তা-ও ছয় মাস আগের কথা। এই লম্বা বিরতিতে নতুন আর কোনো ছবির কাজ হাতে নেননি তিনি; জানান, এই সময় নিজের কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সম্প্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির নাম ‘মনের মতো মানুষ পাইলাম না’। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। ছবিতে অপু অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই মাস সফর শেষে দেশে ফিরেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এসেই জানালেন, তিনি এবার বড় এবং অভিজ্ঞদের জন্য বিশেষ কোর্স শুরু করছেন। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কোর্সের মেয়াদ হবে এক বছর। আর যারা এই কোর্সে অংশ নিতে চান, তাদের অবশ্যই রবীন্দ্রসংগীত শিক্ষার ওপর অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ করতে হবে লালমাটিয়ায় সুরের ধারাতে অথবা ০১৭১১৯৫৬৯৭৯ নম্বরে। আর পুরো কোর্সটি তত্ত্বাবধান করবেন বন্যা নিজেই।
আরেফিন শুভর সঙ্গে ‘অগ্নি’ ছবিতে জুটি হলেন হালের আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী মাহি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবিতে শুটিংয়ের জন্য গতকাল সোমবার দুপুরের ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শুভ, মাহিসহ ছবির আরও কয়েকজন অভিনয় শিল্পী।
একসময় প্রেমের কারণেই আলোচনায় এসেছিল সালমান-ব্রুনার নাম। সম্প্রতি আবার আলোচনায় এ জুটি। তবে এবারের আলোচনার বিষয়—বিদেশিনী ব্রুনাকে কেন হিন্দি শেখাচ্ছেন সালমান। অবশ্য হিন্দি শেখানোটা যে ছল, তা সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন খবরে নানাভাবেই উঠে এসেছে।
সমপ্রতি একটি ছবির প্রচারণায় আহমেদাবাদে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হয়েছে সোনাক্ষি সিনহাকে। মঞ্চে এক নারী দর্শকের কনুইয়ের গুঁতো খেয়ে শেষমেষ রাগে ফুঁসতে ফুঁসতে প্রচারণার কাজ শেষ না করেই চলে যান এ তারকা অভিনেত্রী।
