মন্তব্য

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৯:২২
 ‘এক সপ্তাহের সিদ্ধান্তে অ্যালবামটির কাজ করা। ফাহমিদা নবীর প্রথম অ্যালবামটিরও সবগুলো গানের সুর করেছিলাম। তারপর অনেক দিন একসঙ্গে কাজ করা হয়নি। অনেক সুন্দর কিছু গান লিখেছেন রাসেল। চেষ্টা করছি ভালো কিছু গান তৈরি করতে।’ সংগীত শিল্পী নকীব খান নিজের সুরে অ্যালবাম ‘ইচ্ছে হয়’ সম্পর্কে বলেন।  ‘আসলেই দম ফেলার একটুও সময় নেই। সব সময়ের মতো অভিনয় অথবা উপস্থাপনার পাশাপাশি এবার প্রযোজনাও করেছি। তাই প্রেসারটা আরেকটু বেশি। সেই সঙ্গে সব সময়ের মতো ভালো ও গ্রহণযোগ্য নির্মাতার নাটক, টেলিফিল্মেই অভিনয় করছি। আশা করছি দর্শকের কাছে তাদের নির্মাণে আমার উপস্থিতি বেশ ভালোই লাগবে।’ অভিনেত্রী ফারাহ রুমা নিজের বর্তমান ব্যস্ততা সম্পর্কে বলেন।  ‘গল্প, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি ভালো লাগা থেকে এ টেলিফিল্মটি করতে মালয়েশিয়ায় যাওয়া। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে দেশের বাইরে গিয়েছি। কিন্তু কোনো টেলিফিল্মের জন্য এই প্রথম। জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এই প্রথম কোনো টেলিফিল্মের শুটিং করতে মালয়েশিয়া যাওয়া প্রসঙ্গে বলেন।