গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:০০
মেক্সিকোর সবচেয়ে প্রাচীন আর ঐতিহ্যবাহী শহরগুলোর একটি হলো ডুরাঙ্গো। আর এই শহরের ৪৫০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্রুটকেক তৈরির রেকর্ড স্থাপিত হয়। নগর প্রশাসনের উদ্যোগে শহরের একাধিক বেকারির সম্মিলিত প্রচেষ্টায় তৈরি বিশ্বের দীর্ঘতম এই ফ্রুটকেকটির দৈর্ঘ্য ছিল ৪২৩.৫ মিটার বা ১,৩৮৯ ফুট ৫ ইঞ্চি যা এর আগে রেকর্ড গড়া (পেরুর লিমাতে) বৃহত্তম ফ্রুটকেকের চাইতেই দৈর্ঘ্যে ৯০ মিটার বড়। অন্যদিকে এই কেকটি তৈরি করতে যেসব উপকরণ ব্যবহার করা হয় তার মধ্যে ছিল ২,৮২৩ কেজি ময়দা, ১,৮৮২ কেজি চিনি ২,৩৫২ কেজি বাটার, ৯৪১ কেজি পাউডার মিল ও ২৯,১৭১টি ডিমসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ।