ঈদে আতিকুল হক চৌধুরীর নাটক ‘একই সুরের সুতোয় বাঁধা’

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:২৭
সদ্য প্রয়াত বরেণ্য নাট্য ব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের উপদেষ্টা আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় এবারের ঈদুল ফিতরে প্রচার হবে বিশেষ নাটক ‘একই সুরের সুতোয় বাঁধা’। মৃত্যবরণের পূর্বে আতিকুল হক চৌধুরী যে ক’টি নাটক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে ‘একই সুরের সুতোয় বাঁধা’ নাটকটি তার মধ্যে অন্যতম। মান্নান হীরার রচনা এবং রকিব হাসান সূর্যের প্রযোজনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ডলি জহুর, গোলম ফরিদা ছন্দা, শাহেদ শরীফ খান ও আবিদ। নাটকটি এবারের ঈদুল ফিতরের ৬ দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজনে একুশে টেলিভিশনে প্রচার করা হবে।