তিমির নন্দী ও ফাতেমা তুজ জোহরা । মুক্তিযুদ্ধের পর থেকে এ দেশের সংগীত আকাশে এই দীর্ঘ সময়কে ধারণ করেছেন নিজেদের কণ্ঠে। নানাভাবে দেশের হাজারো মঞ্চে গেয়েছেন গান একসাথে। কাজের সম্পর্কেই তাই তাদের এই নিবিড় পথচলার বয়সও দিনে দিনে অনেক। এই একান্তে পথচলার ভেতরেই সময় গড়িয়েছে অনেকখানি। নিজের ফেসবুক টাইমলাইনে তাই আগের ছবির আর এখনকার ছবি আপলোড করলেন তারা ঠিক এইভাবেই। সময়, বয়স সবই বদলেছে। শুধু বদলায়নি সম্পর্কের রং।
