এবার লেখক ঋত্বিক

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:২৯
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও নৃত্যশিল্পী ঋত্বিক রোশন তার অভিনয় ক্যারিয়ারে বহু চরিত্রেই অভিনয় করেছেন। এসব চরিত্রের মধ্যে মোগল সম্রাট, সন্ত্রাসী, সুপার হিরো, সংগীতজ্ঞ, জাদুকর উল্লেখযোগ্য। এবার তিনি অভিনয় করবেন একজন লেখক ও কবির চরিত্রে। সম্প্রতি নতুন এই চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন বলিউড হার্টথ্রব ঋত্বিক। উল্লেখ্য, মস্তিষ্কে অস্ত্রোপাচারের জন্য ঋত্বিক ৪ সপ্তাহের বিশ্রামে আছেন। পাশাপাশি ‘কৃষ থ্রি’ ও ‘ব্যাং ব্যাং’ ছবি দুটো এ বছরের মধ্যেই শেষ করবেন।