ঈদের ৭ দিনে বৈশাখীতে ৭টি সিনেমা

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:২৯
পবিত্র ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশনে ৭ দিনব্যাপী ঈদের বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় থাকছে ৭টি সিনেমা। সব ধরনের দর্শকদের ভালো লাগবে এরকম ৭টি সিনেমা দিয়েই সাজানো হয়েছে সিনেমার অনুষ্ঠানমালা। ঈদের দিন প্রচার হবে ছায়াছবি ‘ও প্রিয়া তুমি কোথায়’। অভিনয়ে—শাকিব খান, শাবনূর, রিয়াজ। ঈদের ২য় দিন প্রচার হবে ‘সন্তান আমার অহঙ্কার’, অভিনয় করেছেন—শাকিব খান, অপু বিশ্বাস, অমিত হাসান, আলী রাজ, ডলি জহুর, মিশা সওদাগর। ঈদের ৩য় দিন ‘নিঃশ্বাস আমার তুমি’, অভিনয়—শাকিব খান, রোমানা, অমিত হাসান, রাজ্জাক, ববিতা, পরিচালনা-শাহীন সুমন। ঈদের ৪র্থ দিন ‘রঙিন প্রাণ সজনী’, অভিনয়—তাপস পাল, ইন্দ্রানী হালদার, অঞ্জু ঘোষ। ঈদের ৫ম দিন ছায়াছবি ‘বধু তুমি কার’, অভিনয়ে—ফেরদৌস, মৌসুমী, আমিন খান। ঈদের ৬ষ্ঠ দিন ‘জমিদার’, ঈদের ৭ম দিনে ‘গোলাপজান’, অভিনয়ে—ফেরদৌস, মৌসুমী। সিনেমা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিটে।