নাগরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ২ জন গ্রেফতার

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫১
জমির পরিমাপ নিয়ে বিরোধকে কেন্দ্র করে কলিমুদ্দিন মিয়াকে (৮৫) প্রতিপক্ষ প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে। গত মঙ্গলবার টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটা বাজারে এ হত্যার ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গয়হাটা গ্রামের কলিমুদ্দিন এবং একই গ্রামের আইয়ুব আলী ও জিন্না গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার কলিমুদ্দিন ও প্রতিপক্ষ জমি পরিমাপ করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আইয়ুব আলী ও জিন্নার লোকজন কলিমুদ্দিনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আইয়ুব আলী ও জিন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।