অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় বেনাপোলের দৌলতপুর, গাতিপাড়া এবং পুটখালী সীমান্ত থেকে বুধবার ভোরে ১৭ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। দৌলতপুর বিজিবির সুবেদার আবু তালেব জানান, ভোরের দিকে সীমান্ত দিয়ে যাতায়াতের সময় টহল পেট্রল পার্টি তাদেরকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে ৩ জন নারী ও ১৪ জন পুরুষ। এদের বাড়ি বরিশাল, নড়াইল, যশোর এবং মাদারীপুর জেলার বিভিন্ন গ্রামে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
