নেপালে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য গতকাল দুপুরে কাঠমান্ডু পৌঁছেছে খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ ২৯ সদস্যের বাংলাদেশ ফুটবল দল। ত্রিভুবন বিমানবন্দরে নেপাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ জুনিয়র ফুটবল দলকে অভ্যর্থনা জানানো হয়েছে। নেপালে গিয়ে সংবাদিকদের ডাচ কোচ রেনে কেস্তার জানিয়েছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তার দল নেপালে খেলতে এসেছে। ট্রফি নিয়ে ফিরতে চান রেনে। ২০-৩০ জুলাই কাঠমান্ডুতে বসছে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। আট দেশের খেলার কথা থাকলেও মালদ্বীপ অংশগ্রহণ করছে না বলে জানা গেছে। সাত দেশ নিয়ে খেলা হবে। জুনিয়র সাফের ফিকশ্চার হয়নি। ১৯ জুলাই ফিকশ্চার ড্র অনুষ্ঠিত হবে। ২০১১ সালে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ।
