জার্মান প্রবাসী ফুটবলার আসছেন আজ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৫
জার্মান থেকে একজন বাংলাদেশি প্রবাসী আসছেন আজ। ডাচ কোচ ক্রুইফের কাছে রিসাত খাতুন নামের মাঝমাঠের এই ফুটবলারের ট্রায়াল দেয়ার কথা ছিল আরো আগেই। কিন্তু তিনি আসেননি। গতকাল বাফুফে জানিয়েছেন আজ বিকালে রিসাত ঢাকায় আসবেন। প্রাথমিক জাতীয় ফুটবল দলের অনুশীলন চলছে এখন। খেলোয়াড় চূড়ান্ত করার কাজও অনেক দূর এগিয়ে গেছে। তারপরও জার্মানী থেকে আসা একটা খেলোয়াড়ের আগ্রহকে গুরুত্ব দিতে চান ক্রুইফ। দেখতে চান কেমন তার খেলা।