্এক পুলিশ সদস্যের কারণে বরিশালের উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের দুই প্রবাসী তাদের স্ত্রী, স্বর্ণালংকার ও অর্থ হারিয়ে মামলার আসামি হয়েছেন।
সূত্র জানায়, গৌরনদীর বাটাজোড় ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্য শাহাদাত্ হোসেন শাহীন যুগীহাটি গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী ও সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে তাদের স্বামীর অনুপস্থিতির সুযোগে পরকীয়া শুরু করে। দুই গৃহিনীকে প্রলোভন দিয়ে সে তাদের স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে সৌদি প্রবাসির স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এখবর জানতে পেরে শাহীন দুবাই প্রবাসির সুন্দরী স্ত্রীকে বিয়ে করে অন্যজনকে দূরে ঠেলে দেয়। ওই দুই প্রবাসী নিরুপায় হয়ে আরআরএফ’র জেলা কমান্ডাডেন্টের কাছে পুলিশ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কর্তৃপক্ষ শাহাদত্ হোসেন শাহীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। শাহীন ওই দুই প্রবাসির নামে নানা মামলা করে হয়রানি করছেন বলে তাঁরা জানিয়েছেন
