অস্ট্রেলিয়া ক্রিকেট দলটি এখন অনেকটা বিতর্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। সেই ভারত সফর থেকে শুরু; ডেভিড ওয়ার্নারের ঘুষি কেলেঙ্কারি আর অ্যাশেজ শুরুর মাত্র ১৬ দিন আগে সাবেক কোচ মিকি আর্থারের বরখাস্ত হওয়ার ঘটনা সব মিলিয়ে এক সময়ের বিশ্বজয়ী দলটি এখন বেশ নড়বড়ে অবস্থানে।
এই অবস্থান থেকে অ্যাশেজের প্রথম টেস্টে লড়াই করতে পারাটাকেই বড় করে দেখা উচিত অজিদের। আর ট্রেন্টব্রীজ টেস্টে হারের পর আজ আবার মাঠে নামতে হচ্ছে মাইকেল ক্লার্কের দলকে। আর ট্রেন্টব্রীজ টেস্টে ‘টেনশন’ জয় করার পর এখন বেশ স্বস্তিতেই মাঠে নামছে ইংলিশরা।
আর এর মাঝেই ফাটলো বড় এক বোমা। সাবেক কোচ মিকি আর্থারের এক লিগ্যাল ফাইল থেকে জানা গেছে বেশ ক’দিন যাবত্ মুখ দেখাদেখি বন্ধ অধিনায়ক মাইকেল ক্লার্ক ও সাবেক সহঅধিনায়ক শেন ওয়াটসনের। অবস্থা তো তাহলে রীতিমতো সঙ্কটময়! এই বিতর্কময় অবস্থাতেই আজকে মাঠে গড়াচ্ছে লর্ডস টেস্ট।
