প্রবাসির স্ত্রীকে ভয় দেখিয়ে চাঁদা নেয়ায় দু’জনের জরিমানা

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বিটিভিশারা গ্রামে অশ্লীল ছবি প্রচারের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অপরাধে এক সালিশ বিচারে দুই বখাটেকে ওই চাঁদার সমপরিমাণ টাকা জরিমানা ও কান ধরে উঠ-বস করা হয়েছে। গত শনিবার রাতে গ্রামের বাংলাবাজারে সালিশ বৈঠকে এই রায় করেন সালিশকাররা। জানা যায়, ওই গ্রামের মানিক মিয়ার ছেলে বাবু, দেলু মিয়ার ছেলে আলম মিয়া একই গ্রামের প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে মোবাইলে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ করে গত ২ মাস আগে। ছবিটি প্রচার করে দেয়ার ভয়ভীতি দেখিয়ে গত ৮ জুলাই ৫০ হাজার টাকা চাঁদা নেয়। দ্বিতীয় দফায় আবার টাকা নিতে আসলে স্থানীয় ওয়ার্ড মেম্বার জাবেদ মিয়া সরকারের লোকজন দিয়ে বাবু ও তার বন্ধু আলমকে আটক করে গ্রাম্য সালিশে এই জরিমানা ও শাস্তি দেয়া হয়।