খোকসায় গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৬
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার শ্যামপুর মাঠের পাটক্ষেত থেকে নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে। ঐ গ্রামের সোলেমান পার্শ্ববর্তী পাটক্ষেতে কাজ করতে গেলে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খোকসা থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার জানান, নিহত নজরুল ইসলাম রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর গ্রামের সজীব উদ্দিন শেখের ছেলে। সে এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাত। গতকাল দুপুর থেকে সে নিখোঁজ বলে তার পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।