দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রথম ধাপে ২৬টি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করায় শিক্ষক পরিবারগুলোর মাঝে বইছে আনন্দের বন্যা। বিদ্যালয়গুলো হলো- বুলাকিপুর ইউনিয়নের ৩টি, পালশা ইউনিয়নের ৬টি, সিংড়া ইউনিয়নের ৮টি, ঘোড়াঘাট সদর ইউনিয়নের ৩টি ও ঘোড়াঘাট পৌরসভা এলাকার ৬টি বিদ্যালয়কে সরকারিকরণের আওতায় আনা হয়েছে। ঘোড়াঘাট পৌর এলাকার সরকারিকরণ স্কুলগুলো হলো- সাহেবগঞ্জ রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিঃ, লালমাটি রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিঃ, শ্যামপুর রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিঃ, কালুপুকুর রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিঃ, নুরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি রেজিঃ বেঃ সঃ প্রাঃ বিঃ।
