মানিকগঞ্জে ৬টি ভেজাল গুড়ের কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ১২ হাজার কেজি ভেজাল গুড়। আখ নেই এক চিলতেও, তার পরেও প্রতিদিন তৈরি হচ্ছে আখের গুড়। রমজান মাস উপলক্ষে বেড়ে গেছে গুড় তৈরির ব্যস্ততা। রাজবাড়ি (পাংশা) ও কুষ্টিয়া থেকে চিটাগুড় এনে চিনি, রং ও পানি মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাটির চুল্লীতে আগুন জ্বালিয়ে তৈরি করা হচ্ছে এ আখের গুড়। টিন ও মাটির মটকা ভর্তি করে সেখান থেকেই পাইকারি দরে বিক্রি করা হচ্ছে ব্যবসায়ীদের কাছে।
আর খুচরা ব্যবসায়ীরা এ ভেজাল গুড় বিক্রয় করছে জেলার বিভিন্ন হাট-বাজারে। মানিকগঞ্জের জাবরা বাজার, বালিরটেক বাজার, সিংগাইর, ঘিওর, আরিচাঘাট, দৌলতপুর, শৌলকুড়া বাজারে প্রকাশ্যে এসব বেজাল গুড়ের কারখানা চালু থাকলেও দেখার নেই কেউ। এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোহরা বেগম জানান, খাদ্যে ভেজাল মিশানো শাস্তিযোগ্য অপরাধ। ভেজাল গুড় প্রস্তুতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
