সড়কের বেহাল দশা যোগাযোগে দুর্ভোগ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৮
চন্দ্রঘোনা এলাকায় কর্ণফুলি ফেরিঘাট সড়কের বেহাল অবস্থার কারণে রাঙ্গামাটি, বান্দরবান, রাজস্থলির যোগাযোগ ব্যবস্থা চরম দুর্ভোগের হয়ে উঠেছে। লিচুবাগান থেকে ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় এক কিলোমিটার সড়কে পিচ ও ইট সুরকি উঠে দুরাবস্থার সৃষ্টি হয়। তার উপর ভারি যানবাহন চলাচলে বিভিন্নস্থানে পিচ ও ইট সুরকি উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা সদরের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ ছাড়াও এসব জেলার আইন শৃংখলা রক্ষা ও প্রশাসনিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রক্ষা করে চন্দ্রঘোনাস্থ কর্ণফুলি ফেরি পারাপার। এতে ফেরিঘাট সংযোগ সড়কের গুরুত্বও অপরিসীম। অভিযোগ পাওয়া যায়, সড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে বৃষ্টির পানি নালায় যাওয়ার পথে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সড়কের সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বর্তমানে বেহাল দশা।