রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর সঙ্গে জড়িতদের শাস্তি দিন

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২২:০৪
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশি নাগরিক পরিচয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি নিলুফার জাফর উল্ল¬াহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। সভায় বিগত বিভিন্ন সরকারের সময়ে অবৈধ বা ভুয়া পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে গমনের কারণে সৃষ্ট জটিলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া সভায় মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রম বাজার উন্নয়ন ও স্থিতিশীল রাখার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সামপ্রতিক গুরুত্বপূর্ণ বিদেশ সফর সম্পর্কে কমিটিকে অবহিত ও আলোচনা করা হয়। সৌদি আরব সফরের ফলে দু’দেশের ভ্রাতৃপ্রতীম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং বাংলাদেশ দূতাবাসের তাত্ক্ষণিক কর্ম-তত্পরতায় ‘একামা’ নবায়ন সম্পর্কিত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লি¬ষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার নিশ্চিতকরণে সফলতা অর্জনের জন্য সংশ্লি¬ষ্ট সকলকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সভায় জানানো হয়, গত ১২ জুলাই পর্যন্ত সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে এবং দূতাবাসের অন্যান্য কার্যালয়ে ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি নাগরিককে ‘একামা’ সংশ্লি¬ষ্ট সেবা প্রদান করা হয়েছে। সৌদি সরকার বাংলাদেশ দূতাবাসের এ তত্পরতার প্রশংসা করে অন্যান্য দূতাবাসের জন্য তা অনুকরণীয় উল্লে¬খ করে ‘একামা’ নবায়নের মেয়াদ এ বছরের নভেম্বর মাস পর্যন্ত বৃদ্ধি করেছে। সভায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা সংক্রান্ত বিষয়ে চলমান কার্যক্রম এবং সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশে শ্রম অধিকার ও শ্রমিকের সার্বিক কর্ম-পরিবেশ সৃষ্টিতে সুস্পষ্ট কর্ম-পরিকল্পনা নির্ধারণে ইতিবাচক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া সভায় সোমালিয়ার জলদস্যু কর্তৃক মালয়েশিয়ান জাহাজ থেকে অপহূত ৭ জনসহ বিভিন্ন দেশে আটকেপড়া বাংলাদেশিদের উদ্ধার কার্যক্রমের হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয়। ভিজিট বাংলাদেশ নামে মন্ত্রণালয়ের একটি কর্মসূচির আওতায় এ পর্যন্ত ৩০টি দেশের ৮২ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর বাংলাদেশ সফর এবং দেশগুলোর গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক প্রচারের বিষয়েও কমিটিকে অবহিত করা হয়। কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, মুহা. ইমাজ উদ্দিন প্রাং, ইমরান আহমদ, জাহিদ মালেক, এ. এম মাহবুব উদ্দিন খোকন এবং নসরুল হামিদ সভায় অংশগ্রহণ করেন। পররাষ্ট্র সচিব, মন্ত্রণালয়ের ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।