জামায়াতে ইসলামী ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আজ বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া এ পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে পরে জানানো হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট (www.nuadmission.info) এবং (www.nubd.info) থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
