ঢাবির এমডি/এমএস ২য় পর্ব ১ম পত্রের পরীক্ষার তারিখ পরিবর্তন

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২২:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর চিকিত্সা বিজ্ঞান ও গবেষণা অনুষদের অন্তর্ভুক্ত সকল কেন্দ্রের জুলাই-২০১৩ এর এম ডি/এম এস ২য় পর্ব ১ম পত্রের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশতঃ ২৩ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা বলা হয়।