ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়নের দুই গ্রামের অধিবাসীর মধ্যে সংঘর্ষে গতকাল বুধবার সকালে হাফেজ আবুল হোসেন ভুঁইয়া (৫০) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের টেঁটার আঘাতে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ১১ জনকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাওনা দেড়শ’ টাকা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয় গত মঙ্গলবার। তার জের ধরে বুধবার চপই ও নবীয়াবাদ নামের দুইটি গ্রামের অধিবাসীরা দেশি অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
