ঝিনাইদহ সদর উপজেলার শংকরপুর গ্রামের মাঠে আম বাগানের উজ্জ্বল হোসেন (৩৪) ও আসাদুল মন্ডল (৩২) নামে দু’জন শীর্ষ চরমপন্থি ক্যাডার খুন হয়েছে।
মঙ্গলবার রাতে তাদেরকে ধরে এনে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। উজ্জ্বল হোসেন সদর উপজেলার হাজীডাঙ্গা সাদেক হোসেন মন্ডলের ছেলে এবং আসাদুলও একই গ্রামের আলি বকস মন্ডলের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন জানান, তারা দু’জনই চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’র শীর্ষ ক্যাডার।
উজ্জ্বল নতুন করে কমান্ডারের দায়িত্ব নিয়ে দলকে সংগঠিত করছিল। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির ৫টি মামলা আছে।
আসাদুলের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা আছে। তারা দু’জনই পুলিশের তালিকাভুক্ত চরমপন্থি ক্যাডার। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
