আবুল কালাম আজাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালকিনি উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (৫৪) গত মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিদ্দিকুর রহমান হাজরা
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ এম অহিদুল ইসলামের বড়ভাই ও কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউটের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান হাজরা (৬৫) গত মঙ্গলবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলেসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
