এখন আমরা আছি শীতের আত্মায়
ইতিহাসের মুছে যাওয়া অধ্যায়ে
একই তল দুবার ধাক্কা দেয়।
যেন বা মানচিত্রের একটি মাত্র বিন্দু
বালুচরে সারসদল আর হু হু বাতাস
শ্বেতদুর্বা (আইরিস) ফুলের ক্ষেত আর শুকনো তরুবীথি...
তবু বৃষ্টির দিন আসে
হে প্রিয়া, কালো কেশবতী!
ঠিক যেখানে আমাদের উড়োজাহাজ এসে থামে।