সাহিত্য বিশ্ব

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ১৮:২৯
গ্রন্থনা ও অনুবাদ :শামস আরেফিন ‘সাউথ ব্যাংক সাহিত্য উত্সব’-এ ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং ও কাম্যুর স্মরণ মার্টিন লুথার কিং-এর ১৯৬৩ সালের বক্তৃতা, নেলসন ম্যান্ডেলার সংগ্রামী জীবন ও সাহিত্যিক আলবেয়্যার কাম্যুর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাউথ ব্যাংক সেন্টার অটাম লািটারেচার সেশন’-এ তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও সম্মান জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। ‘সাউথ ব্যাংক সেন্টার অটাম লািটারেচার’ উত্সব চলবে আগামী ২৩ অক্টোবর-২৮ নভেম্বর পর্যন্ত। আগস্টের ২৮ তারিখ মার্টিন লুথার কিং-এর ‘আই হেভ এ ড্রিম’ বক্তব্য দেওয়ার ৫০ বছর হবে। তাই ২৮ আগস্ট পুরো দিনটি উদ্যাপিত হবে তাঁকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে। নভেম্বরের ৭ তারিখ আলবেয়্যার কাম্যুর জন্মদিন। তাই উত্সবের এই দিনটি উদ্যাপিত হবে ‘দ্য আউটসাইডার’-এর মুকাভিনয় ও তাঁর গান গাওয়ার মধ্য দিয়ে। এ উত্সবে ম্যান্ডেলার প্রতি সম্মান জানানো হবে তাঁর ওপর লেখা ২৭ জন লেখক, কবি, গায়কের কবিতা, গান ও রচনার মাধ্যমে। ‘দ্য কাক্কু কলিং’ কি জে কে রাউলিং-এর লেখা? সাধারণ পাঠকের মাঝে ব্যাপক গুঞ্জন চলছে যে, ‘দ্য কাক্কু কলিং’ মূলত হ্যারি পটারের লেখক জে কে রাউলিং-এর লেখা। এই রহস্য উপন্যাসটি রবার্ট গ্যালবার্থ-এর নামে এপ্রিলে প্রকাশিত হয়। বই প্রকাশনা সংস্থার ওয়েবসাইটে রবার্ট গ্যালবার্থ-এর পরিচিতিতে বলা হয়—রবার্ট গ্যালবার্থ বিবাহিত, তাঁর দুই সন্তানও আছে। তিনি এককালে মিলিটারি পুলিশ ও পরবর্তী সময়ে স্পেশাল ইনভেস্টিগেশন ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন। উপন্যাসে নাস্তিকতার ধারণা ‘কারমোরান স্ট্রাইক’ এমনভাবে এসেছে, যা একজন সেনাসদস্যের অভিজ্ঞতার বাইরে। আর তা-ই সন্দেহ করা হচ্ছে, এর লেখক জে কে রাউলিং নিজেই। ইরানি কবি শাহরিয়ার-এর নামে পুরস্কার প্রবর্তন ইরানের শাহরিয়ার ইন্টারন্যাশনাল রিচার্স ফাউন্ডেশন ঘোষণা করেছে—‘শাহরিয়ার ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ নামে নতুন একটি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হচ্ছে। ইরানি এ জাতীয় কবির অবদান স্মরণে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। ফার্সি ভাষা ও সাহিত্যে নতুন নতুন গবেষণা ও বিশেষ করে শাহরিয়ারকে নিয়ে গবেষণার প্রতি উত্সাহ প্রদান করতে এই পুরস্কারের প্রবর্তন। ইরানের বার্তা সংস্থা ইরনা জানায়—সেপ্টেম্বর ২০১৩ সালে প্রথমবারের মতো শাহরিয়ার ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হবে। শাহরিয়ার-এর মূল নাম সৈয়দ মোহাম্মদ হোসাইন বেহজাত তাবারিজি। তিনি ইরানের তাবরিজ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি তাঁর সরল-সহজ কবিতার জন্য সুপরিচিত। তিনিই প্রথম ফার্সি কবি, যিনি আজেইরি ভাষায় কবিতা লিখেছেন। তাঁর প্রথম কবিতা ‘হায়দার বাবা সালাম’ ফার্সি ভাষার আধুনিক কবিতা বলে সুপরিচিত। এটি অনেকবার নাটক আকারে মঞ্চস্থও হয়েছে। পাবলো নেরুদার জন্মদিন ১২ জুলাই বিখ্যাত কবি পাবলো নেরুদার জন্মদিন। ১০৮ বছর আগে এই তারিখে চিলির রাজধানী সান্তিয়াগো থেকে ৩৫০ কিলোমিটার দূরে প্যারেল শহরে এই মহত্ কবি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা একজন রেলওয়ের কর্মচারী ও মা একজন শিক্ষিকা ছিলেন। নেরুদার জন্মের পরপরই তাঁর মা মারা যান। আর এই ছোট্ট বালকটি একসময় বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে আবির্ভূত হন। নেরুদা সারা জীবন কমিউনিজম মতবাদে বিশ্বাসী ছিলেন। চিলির প্রতি আমেরিকান আগ্রাসী হস্তক্ষেপের চরম বিরোধী ছিলেন এ কবি। তাঁকে সিআই-এর চর দ্বারা খুন করা হয়েছে বলে সাম্প্রতিক সময়ে প্রমাণিত হয়। তিনি প্রেম, দ্রোহ, বিদ্রোহ, বিরহ, ফুল-পাখি ও জনমানুষের কবি হিসেব পরিচয় দিতে ভালোবাসতেন। ইন্টারনেটভিত্তিক প্রথম জনপ্রিয় উপন্যাস ‘কিস মি ফার্স্ট’ ১০ বছর পর হয়তো এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না, যারা ইন্টারনেটের ব্যাপারে সচেতন নয়। তারাই হয়তো নিত্যদিনকার কথোপকথনের বদলে ফেসবুকের কমেন্ট বক্সে ব্যস্ত থাকবে। ‘কিস মি ফার্স্ট’ ইন্টারনেটভিত্তিক এমনই জনপ্রিয় একটি উপন্যাস। যাতে দেখানো হয়েছে—কীভাবে ইন্টারনেট প্রতিদিনকার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়? আর কীভাবে তা পরস্পরের যোগাযোগ ও ভাবের আদান-প্রদানকে পরিবর্তন করে দিতে পারে। উপন্যাসটির মূল থিম লায়লা নামের চরম একাকিত্বে ভোগা এক যুবতীকে নিয়ে, যে অনলাইনে রেড পিল নামের একটি কমিউনিটি গ্রুপের বন্ধু হয়। আর তাদের সাথে ভাবের আদান-প্রদানে লায়লা এক ধরনের শান্তি খুঁজে পায়। প্রাইড অ্যান্ড প্রেজুডাইস-এর দুর্লভ মুদ্রণ ন্যাশনাল লাইব্রেরি অব স্কটল্যান্ড বিখ্যাত কবি জন অস্টিন-এর জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডাইস’-এর তিন খণ্ডের একটি দুষ্প্রাপ্য মুদ্রণ প্রদর্শন করছে। গত দু-শ বছরে সাহিত্যে অস্টিনের উপন্যাসের প্রভাব কী রকম তা তুলে ধরা এ প্রদর্শনীর লক্ষ্য। প্রদর্শনীতে দেখানো হচ্ছে কীভাবে গল্প, উপন্যাসের চরিত্র প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তিত হয়েছে। এই বইটি অস্টিনের সর্বাধিক জনপ্রিয় উপন্যাসের একটি। এমনকি প্রায় সমসময় পাঠকের ভোটে সর্বকালের শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস বলে এটি বিবেচিত। উপন্যাসটি অসংখ্যবার নাটক বা চলচ্চিত্র আকারে প্রদর্শিত হয়েছে।