The greatest glory in living
lies not in never falling,
but in rising every time we fall.’
Nelson Mandela
নিথর নিস্তরঙ্গে নৈঃশব্দ্যও নেই।
ঢেউয়ের নীরব শীলা-কান্নায় থিতু বনষ্পতির দুল
প্রজাপতি-কাল, কৃষ্ণালোর থোকা থোকা ফুল
আমাজানের শঙ্কিত দুই কূল।
জোহান্সবার্গ আকণ্ঠ পান করে সটান শুয়ে পড়েছে
সুনশান তপ্ত পিচে। কোথাও সাড়া নেই, তাড়া নেই আর
রোদের ঠোঁটে লেপ্টে আছে সংজ্ঞাহীন সুনীল-গান।
পৃথিবীর কার্নিশে বড় মায়ায় ঝুলে আছে আফ্রিকার প্রাণ।
