আজ শুক্রবার ও আগামীকাল দেশের সব শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হরতালের ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে। এনবিআরের শুল্ক বিভাগের প্রথম সচিব গতকাল ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। হরতালে পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সীমান্তের স্থল বন্দরসমূহ খোলা রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই অনুরোধ জানায়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে।
