গৌরীপুরে গুদাম কর্মকর্তা লাঞ্ছিত

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২১:২৫
ময়মনসিংহের গৌরীপুরে টিআর, কাবিখা ও খয়রাতির খাদ্যশস্য খাদ্য গুদাম থেকে ছাড় করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মোঃ মঞ্জুরুল আলমকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার থেকে ময়মনসিংহ জেলার ১২ উপজেলায় খাদ্য গুদামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। ফলে সরকারের চাল সংগ্রহ অভিযান, উন্নয়ন কর্মসূচি, দুঃস্থ সুবিধাভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ কর্মসূচি ব্যাহত হওয়ার আশংকা দেখা দিয়েছে।