কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়া রাস্তার মাথায় গতকাল বৃহস্পতিবার একটি দোকানে এক ডজন সরবি কলা বিক্রি হয় ২৪০ টাকায়। প্রতিটি কলার দাম পড়ে ২০ টাকা। এ নিয়ে দোকানদারের সাথে অনেক ক্রেতার বাক-বিতণ্ডা হয়। পবিত্র রমজানকে সামনে রেখে অনেক মুনালোভী ব্যবসায়ী এভাবে নিত্যপণ্যের দাম বাড়ায়। বিষয়টি যেন দেখার কেউ নেই। দোকান মালিক মানিক মিয়া জানান, বেশি দামে কেনা। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
