ফরিদগঞ্জ-রূপসা সড়ক উপজেলা সদরের সাথে পূর্ব-দক্ষিণ এলাকার যোগাযোগের একমাত্র সড়ক। ৫.৪ কিলোমিটার দৈর্ঘের সড়কটির বেহাল দশা হওয়ায় যাতায়াতকারীদের দুর্ভোগ বেড়েছে। সড়কের বেলতলী, ভাটিরগাঁ ও রূপসা বাজারের পশ্চিম অংশে বড় বড় গত হওয়ায় স্বাভাবিক চলাচল বন্ধের উপক্রম হয়েছে। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যানবাহন ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা চলাচল করছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিবছরই মেরামতের অল্প কয়েকদিনের মধ্যেই কংক্রিট উঠে গিয়ে আবার যতকে তত হয়ে যায়। সমপ্রতি মেরামত করা কয়েকটি রাস্তা এক সপ্তাহের মধ্যেই ফেটে কার্পেটিং উঠে গেছে। দুই পাশের এজিং ইটাসহ অংশবিশেষ ধসে পড়তে শুরু করেছে। এ ব্যাপারে উপজেলা সহকারী প্রকৌশলী শংকর রায় জানান, এই সড়কের কাজের জন্য ৮৭ লাখ টাকার কার্যাদেশ দেয়া হযেছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, কার্যাদেশ পেয়েও ঠিকাদার কাজ শুরু করছে না। ঠিকাদারের লোকজন জানায়, তাঁরা রাস্তার দুই পাশের মাটির কাজ শুরু করেছে। উপজেলা প্রকৌশলী মামুন খান জানান, রাস্তার কাজ শুরু হয়েছে।
