বাজিতপুরের পল্লীতে স্ত্রীকে খুন করে স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে বুধবার উপজেলার বালিগাঁও পূর্বপাড়া গ্রামে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত ফাইকুল ইসলাম (৩৮) ও মাটিতে শায়িত অবস্থায় তার স্ত্রী আসমা বেগমের (৩০) লাশ উদ্ধার করে। জানা যায়, দিনমজুর ফাইকুল সংসারে অভাব-অনটনের কারণে স্ত্রীকে প্রায়শই মারধর করত। বুধবার দুপুরেও ফাইকুল তার স্ত্রীকে মারধর করে বলে প্রতিবেশীরা জানায়। বেলা সাড়ে ১২টার দিকে ফাইকুলের বোন মঞ্জিলা বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পরে দরজা ভেঙ্গে সাইকুলকে ঝুলন্ত অবস্থায় ও আসমা বেগমকে মাটিতে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত আসমা বেগম তিন সন্তানের জননী ও সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা যায়। ফাইকুলের ভাই আসাদ জানান, তার ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।
