আমি আমার বাবাকে বাবা হিসেবে দেখিনি। দেখেছি বন্ধু হিসেবে। দূরে, কাছে যখনই থাকুক , তিনি আমার ছায়া হয়ে রইতেন আমার কাছে। আজও ঠিক যেন তেমনই আছেন। আমার সব কাজে, সব ভাবনায় বাবা থাকেন। আগে কোনো অভিমান হলেই আমি যেখানেই থাকি স্কাইপিতে কথা হতো। আমার মনে পড়ে না বাবা আমার কোনো আবদার কখনও অপূর্ণ রেখেছেন কি না। রাখেননি। একবার ঘুরতে যেতে চাইলাম। বাবা আমাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বের হলেন। এমন বাবা সবার মেলে না। বাবার মৃত্যুবার্ষিকীতে আজ কি করব আমি জানি না। আমার সারা ঘর, কম্পিউটার পুরোটা জুড়েই আছেন বাবা। বাবা, ভালো থেকো সবসময়।
